৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩২

'আগুন পাখি'- উপন্যাসের রচয়িতা কে?

  1. রাহাত খান
  2. হাসান আজিজুল হকসঠিক উত্তর
  3. সেলিনা হোসেন
  4. ইমদাদুল হক মিলন

উত্তর: (খ) হাসান আজিজুল হক

ব্যাখ্যা

'আগুনপাখি' উপন্যাসের রচয়িতা কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

মনে রাখুন:

  • জন্ম: ১৯৩৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়।
  • মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত।
  • পুরস্কার: আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৭), বাংলা একাডেমি পুরস্কার (১৯৭০), একুশে পদক (১৯৯৯), স্বাধীনতা পদক (২০১৯)।
  • মৃত্যু: ১৫ নভেম্বর ২০২১।
  • একমাত্র কিশোর উপন্যাস: 'লাল ঘোড়া আমি'।

'আগুনপাখি' উপন্যাসে বর্ধমানের একটি অঞ্চলের সংগ্রামী জীবন, বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতা চিত্রিত হয়েছে। উপন্যাসের মূল চরিত্র 'মেঝ বউ' সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সুসংবদ্ধতার প্রতীক।

অন্য উপন্যাস: বৃত্তায়ন, শিউলি, সাবিত্রী উপাখ্যান।

গল্পগ্রন্থ: নামহীন গোত্রহীন, সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, রোদে যাবো, পাতালে হাসপাতালে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →