৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?

  1. বঙ্গভাষা ও সাহিত্য
  2. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  3. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
  4. বাংলা সাহিত্যের কথাসঠিক উত্তর

উত্তর: (ঘ) বাংলা সাহিত্যের কথা

ব্যাখ্যা

ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র লেখা গ্রন্থ বাংলা সাহিত্যের কথা।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্:

  • জন্ম ১৮৮৫ সালের ১০ জুলাই, চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে।
  • শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ। ১৮টি ভাষা জানতেন।
  • 'জ্ঞানতাপস' ও 'চলিষ্ণু অভিধান' নামে পরিচিত।
  • ১৯২৬ সালে উচ্চশিক্ষার জন্য ইউরোপ যান।
  • উল্লেখযোগ্য গ্রন্থ: ভাষা ও সাহিত্য, বাঙ্গালা ব্যাকরণ, বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের ইতিহাস।

অন্য গ্রন্থ: 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' - সুকুমার সেন; 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (১৯৬৮) - মুহম্মদ এনামুল হক ও সৈয়দ আলী আহসান; 'বাঙালি ও বাঙলা সাহিত্য' - আহমদ শরীফ।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →