৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৯

'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?

  1. কাজী আবদুল ওদুদ
  2. আবুল ফজল
  3. রশীদ করিম
  4. হুমায়ুন কবিরসঠিক উত্তর

উত্তর: (ঘ) হুমায়ুন কবির

ব্যাখ্যা

হুমায়ুন কবির 'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা। উপন্যাসটি ১৯৪৫ সালে প্রকাশিত হয় এবং একই বছর 'Men and Rivers' নামে ইংরেজি সংস্করণ বের হয়।

- পটভূমি: পদ্মা নদীর চরের মানুষের জীবন। নজু মিয়া ও আসগর মিয়া দুই বন্ধুর জীবনকাহিনি।
- বাঙালি মুসলমান সমাজজীবনের নিখুঁত চিত্র উপস্থাপিত।
- ১৯৬৫ সালে ঢাকায় চলচ্চিত্রায়িত হয়।

হুমায়ুন কবির: জন্ম ১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি, ফরিদপুরের কোমরপুর গ্রামে; প্রকৃত নাম হুমায়ুন জহিরউদ্দিন আমির-ই-কবির। রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক; 'চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক। মৃত্যু ১৯৬৯ সালের ১৮ আগস্ট।

কাব্যগ্রন্থ: স্বপ্নসাধ, সাথী, অষ্টাদশী।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →