৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩১
মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' একটি-
- উপন্যাস
- ছোটগল্প
- প্রবন্ধ
- অনুবাদ নাটকসঠিক উত্তর
উত্তর: (ঘ) অনুবাদ নাটক
ব্যাখ্যা
মুনীর চৌধুরী 'মুখরা রমণী বশীকরণ' নামে উইলিয়াম শেক্সপিয়রের The Taming of the Shrew অনুবাদ করেন (১৯৭০)। এটি পাঁচ অঙ্কের একটি কমেডি।
নাটকের কাহিনি: পদুয়ার ধনী ব্যাপ্তিস্তার দুই কন্যা ক্যাথেরিনা ও বিয়াঙ্কা। ক্যাথেরিনা মুখরা, বিয়াঙ্কা সুন্দরী। ভেরোনার যুবক পেট্রুশিও ক্যাথেরিনার দর্প চূর্ণ করে তাকে বিয়ে করে।
মুনীর চৌধুরী:
- বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ।
- মৌলিক নাটক: রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য।
- অনুবাদ নাটক: কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?৩৭তম বিসিএস
- ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?৩৭তম বিসিএস
- বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'-এর প্রবর্তক কে?৩৭তম বিসিএস
- 'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?৩৭তম বিসিএস
- 'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?৩৭তম বিসিএস
- 'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'- কে বলেছেন?৩৭তম বিসিএস