৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬

বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'-এর প্রবর্তক কে?

  1. মমতাজউদদীন আহমদ
  2. আব্দুল্লাহ আল মামুন
  3. সেলিম আল দীনসঠিক উত্তর
  4. রামেন্দু মজুমদার

উত্তর: (গ) সেলিম আল দীন

ব্যাখ্যা

বাংলাদেশ গ্রাম থিয়েটার-এর প্রবর্তক নাট্যাচার্য সেলিম আল দীন। তিনি নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে নিয়ে ১৯৮১-৮২ সালে সারাদেশে এটি গড়ে তোলেন।

সেলিম আল দীন:

  • বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার।
  • জন্ম ১৯৪৯ সালের ১৮ আগস্ট, ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে; প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ।
  • প্রথম রেডিও নাটক ‘বিপরীত তমসায়’ (১৯৬৯); প্রথম টেলিভিশন নাটক ‘লিব্রিয়াম’ (পরিবর্তিত নাম ‘ঘুম নেই’, ১৯৭০)।
  • ১৯৮৬ সালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি।
  • মৃত্যু ২০০৮ সালের ১৪ জানুয়ারি।
  • উল্লেখযোগ্য নাটক: কিত্তনখোলা, হাতহদাই, বনপাংশুল, স্বর্ণবোয়াল; কাব্যগ্রন্থ: কবি ও তিমি; উপন্যাস: অমৃত উপাখ্যান।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →