৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩১

'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?

  1. ১৯২৩ সন
  2. ১৯২১ সনসঠিক উত্তর
  3. ১৯১৯ সন
  4. ১৯১৮ সন

উত্তর: (খ) ১৯২১ সন

ব্যাখ্যা

কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালের ডিসেম্বর মাসে 'বিদ্রোহী' কবিতাটি রচনা করেন। অপশনে প্রকাশকাল না থাকায় রচনাকাল অনুসারে ১৯২১ সন উত্তর ধরা হয়েছে।

প্রকাশ: ২২ পৌষ ১৩২৮ (৬ জানুয়ারি ১৯২২), সাপ্তাহিক 'বিজলী' পত্রিকা।

মনে রাখুন:

  • 'বিদ্রোহী' 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
  • 'অগ্নিবীণা' নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ; এতে ১২টি কবিতা রয়েছে।
  • গ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করা হয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →