৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
- মুনীর চৌধুরী
- হাসান হাফিজুর রহমানসঠিক উত্তর
- শামসুর রাহমান
- গাজীউল হক
উত্তর: (খ) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
'একুশে ফেব্রুয়ারী' ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন, যা হাসান হাফিজুর রহমান ১৯৫৩ সালের মার্চ মাসে সম্পাদনা করেন। এর লেখাগুলো ৬টি বিভাগে (কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্শা, ইতিহাস) প্রকাশিত হয়।
- প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান। সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
- মোট ২২ জন লেখক লিখেছেন।
- এতে প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চৌধুরী রচিত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গান।
- প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'-এর প্রবর্তক কে?৩৭তম বিসিএস
- 'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?৩৭তম বিসিএস
- 'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?৩৭তম বিসিএস
- 'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'- কে বলেছেন?৩৭তম বিসিএস
- মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?৩৭তম বিসিএস
- সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?৩৭তম বিসিএস