৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭
'জীবনস্মৃতি' কার রচনা?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'জীবনস্মৃতি' রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থ। এটি ১৯১২ সালে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর:
- কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- জন্ম ১৮৬১ সালের ৭ মে, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
- 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান; এশিয়ার মধ্যে তিনিই প্রথম।
- মৃত্যু ১৯৪১ সালের ৭ আগস্ট।
উল্লেখযোগ্য নাটক: বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকরবী, তাসের দেশ।
উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: পঞ্চভূত, বিচিত্রপ্রবন্ধ, সাহিত্য, মানুষের ধর্ম, কালান্তর, সভ্যতার সংকট।
একই টপিকের আরও প্রশ্ন
- জসীম উদ্দীনের রচনা কোনটি?৪০তম বিসিএস
- 'কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না'- উক্তিটি কোন উপন্যাসের?৪০তম বিসিএস
- ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?৪০তম বিসিএস
- 'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?৪০তম বিসিএস
- কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?৩৮তম বিসিএস
- কোনটি জসীমউদ্দীনের রচনা?৩৮তম বিসিএস