৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৯

'কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না'- উক্তিটি কোন উপন্যাসের?

  1. রবীন্দ্রনাথের 'চোখের বালি'
  2. শরৎচন্দ্রের 'পথের দাবী'
  3. শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি'
  4. বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ'সঠিক উত্তর

উত্তর: (ঘ) বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ'

ব্যাখ্যা

উক্তিটি বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ' উপন্যাসের।

  • রচনাকাল ১৮৮২। বঙ্কিমচন্দ্র একে একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে আখ্যায়িত করেছেন।
  • মূল ঘটনা: মোগল সম্রাট আওরঙ্গজেবের চঞ্চলকুমারীকে বিয়ের ইচ্ছার ফলে রানা রাজসিংহের সঙ্গে বিরোধ; বিরোধে রাজসিংহের জয় ও চঞ্চলকুমারী লাভ।
  • প্রধান চরিত্র: ঔরঙ্গজেব, রাজসিংহ, জেবউন্নিসা, উদিপুরী।

বঙ্কিমচন্দ্র: বাংলা উপন্যাসের জনক। ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। তত্ত্বমূলক উপন্যাস: আনন্দমঠ ও দেবী চৌধুরাণী।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →