৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩০
ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
- অক্ষয়কুমার দত্ত
- এন্টনি ফিরিঙ্গি
- মাইকেল মধুসূদন দত্তসঠিক উত্তর
- কালীপ্রসন্নসিংহ ঠাকুর
উত্তর: (গ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন।
- ১৮৩৩ সালে হিন্দু কলেজে ভর্তি হয়ে এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন।
- প্রভাবক ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিও।
ইয়ংবেঙ্গল গোষ্ঠী:
- উৎপত্তি: ডিরোজিওর প্রভাবিত একদল তরুণ ছাত্রের সমন্বয়ে গঠিত।
- প্রধান সদস্য: কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, তারাচাঁদ চক্রবর্তী।
- বৈশিষ্ট্য: ইংরেজি শিক্ষায় আগ্রহী, হিন্দু প্রথা ও ঐতিহ্যের কঠোর সমালোচক।
- আদর্শ: প্রচলিত হিন্দুত্বের বিরুদ্ধে বিদ্রোহ ও আধুনিকতায় বিশ্বাস।
একই টপিকের আরও প্রশ্ন
- 'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?৪০তম বিসিএস
- কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?৩৮তম বিসিএস
- কোনটি জসীমউদ্দীনের রচনা?৩৮তম বিসিএস
- কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?৩৮তম বিসিএস
- দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?৩৮তম বিসিএস
- কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?৩৮তম বিসিএস