৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৩
কোনটি জসীমউদ্দীনের রচনা?
- গাজী মিয়ার বস্তানী
- হাঁসুলী বাঁকের উপকথা
- ভাওয়াল গড়ের উপাখ্যান
- ঠাকুরবাড়ির আঙিনাসঠিক উত্তর
উত্তর: (ঘ) ঠাকুরবাড়ির আঙিনা
ব্যাখ্যা
ঠাকুরবাড়ির আঙিনা জসীমউদ্দীনের আত্মকথামূলক রচনা।
জসীমউদ্দীন:
- জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে।
- পল্লিকবি হিসেবে পরিচিত। তাঁর একমাত্র উপন্যাস 'বোবা কাহিনী'।
- 'নকশী কাঁথার মাঠ' (১৯২৯) বিখ্যাত গাথাকাব্য; E.M. Millford এর ইংরেজি অনুবাদ 'The Field of the Embroidered Quilt'।
- পুরস্কার: প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স (১৯৫৮), একুশে পদক (১৯৭৬), স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর, ১৯৭৮)।
- মৃত্যু: ১৯৭৬ সালের ১৩ মার্চ, ঢাকায়।
অন্যান্য রচনা:
| ধরন | রচনা |
|---|---|
| কাব্য | বালুচর, রূপবতী, ধানখেত, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না |
| আত্মকথা | জীবনকথা, স্মৃতিপট, যাদের দেখেছি, ঠাকুর বাড়ির আঙ্গিনায় |
| শিশুতোষ | ডালিমকুমার, এক পয়সার বাঁশি, হাসু |
| নাটক | পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া |
অন্যদের রচনা: হাঁসুলী বাঁকের উপকথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়; গাজী মিয়াঁর বস্তানী - মীর মশাররফ হোসেন; ভাওয়াল গড়ের উপাখ্যান - আবু জাফর শামসুদ্দীন।
একই টপিকের আরও প্রশ্ন
- কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?৩৮তম বিসিএস
- দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?৩৮তম বিসিএস
- কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?৩৮তম বিসিএস
- 'চন্দরা' চরিত্রের স্রষ্টা কে?৩৮তম বিসিএস
- কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?৩৮তম বিসিএস
- কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'-কে স্মরণ করেছেন কেন?৩৭তম বিসিএস