৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৮
জসীম উদ্দীনের রচনা কোনটি?
- যাদের দেখেছিসঠিক উত্তর
- পথে-প্রবাসে
- কাল নিরবধি
- ভবিষ্যতের বাঙালি
উত্তর: (ক) যাদের দেখেছি
ব্যাখ্যা
'যাঁদের দেখেছি' জসীমউদ্দীন রচিত স্মৃতিকথামূলক সুখপাঠ্য গদ্যগ্রন্থ, ১৯৫২ সালে প্রকাশিত।
- অন্তর্ভুক্ত গদ্য: নজরুল, পরিশিষ্ট, শরৎ-সন্নিধানে, দীনেশচন্দ্র, সিরাজী-স্মৃতি, আমার বন্ধু কুদরতউল্লাহ্ সাহাব।
অন্যগুলো:
- পথে প্রবাসে: অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণকাহিনি (১৯৩১)।
- কাল নিরবধি: আনিসুজ্জামানের স্মৃতিকথামূলক গ্রন্থ।
- ভবিষ্যতের বাঙালি: এস ওয়াজেদ আলীর প্রবন্ধ (১৯৪৩)।
জসীমউদ্দীন:
- প্রখ্যাত কবি, 'পল্লিকবি' নামে পরিচিত।
- কাব্যগ্রন্থ: ধানখেত (১৯২৭), নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, বালুচর, রাখালী, রূপবতী, মাটির কান্না।
- গানের সংকলন: রঙ্গিলা নায়ের মাঝি, গাঙ্গের পাড়, জারিগান।
- নাটক: পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া।
- শিশুতোষ: হাসু, এক পয়সার বাঁশী, ডালিমকুমার।
একই টপিকের আরও প্রশ্ন
- 'কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না'- উক্তিটি কোন উপন্যাসের?৪০তম বিসিএস
- ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?৪০তম বিসিএস
- 'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?৪০তম বিসিএস
- কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?৩৮তম বিসিএস
- কোনটি জসীমউদ্দীনের রচনা?৩৮তম বিসিএস
- কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?৩৮তম বিসিএস