৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩

'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো' - বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?

  1. নৌকাডুবি
  2. চোখের বালি
  3. যোগাযোগসঠিক উত্তর
  4. শেষের কবিতা

উত্তর: (গ) যোগাযোগ

ব্যাখ্যা

উদ্ধৃত বাক্যদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের 'যোগাযোগ' উপন্যাস থেকে।

  • প্রথমে 'তিন পুরুষ' নামে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত; পরে নাম হয় যোগাযোগ।
  • নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
  • শেষে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি, তবে তার মধ্যে বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট।

অন্য উপন্যাসসমূহ:

  • নৌকাডুবি: সামাজিক উপন্যাস; বঙ্গদর্শনে প্রকাশিত; চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু, নলিনাক্ষ।
  • চোখের বালি (১৯০৩): বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস; চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী।
  • শেষের কবিতা (১৯২৯): প্রবাসী পত্রিকায় ১৯২৮ সালে ছাপা; চরিত্র: অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল।

রবীন্দ্রনাথ: প্রথম প্রকাশিত উপন্যাস বৌঠাকুরানীর হাট (১৮৮৩); প্রথম লেখা উপন্যাস করুণা। বাংলা ছোটগল্পের জনক। বিখ্যাত উপন্যাস: ঘরে-বাইরে, গোরা, দুই বোন, মালঞ্চ, রাজর্ষি, চার অধ্যায়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →