৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- একটি কালো মেয়ের কথাসঠিক উত্তর
- তেইশ নম্বর তৈলচিত্র
- আয়নামতির পালা
- ইছামতী
উত্তর: (ক) একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা
'একটি কালো মেয়ের কথা' বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস। রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়; প্রকাশ ১৯৭১ খ্রিষ্টাব্দ। এটি তাঁর সর্বশেষ উপন্যাস। নির্যাতিতা নাজমা ১৯৭১-এর বাংলাদেশের প্রতিরূপ।
- তেইশ নম্বর তৈলচিত্র (আলাউদ্দিন আল আজাদ): এই উপন্যাস অবলম্বনে নির্মিত বসুন্ধরা চলচ্চিত্র ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
- ইছামতী (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ১৯৫০): লেখকের শেষ উপন্যাস; রবীন্দ্র পুরস্কার পান; ইছামতী নদীর তীরের গ্রামজীবন নিয়ে লেখা।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: জন্ম ১৮৯৮, বীরভূম। প্রথম গল্প 'রসকলি' কল্লোল পত্রিকায় প্রকাশিত। ত্রয়ী উপন্যাস: ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। অন্য উপন্যাস: হাঁসুলি বাঁকের উপকথা, কালিন্দী, আরগ্য। ছোটগল্প: বেদেনী, ডাকহরকরা।
একই টপিকের আরও প্রশ্ন
- 'একাত্তরের চিঠি' -কোন জাতীয় রচনা?২৯তম বিসিএস
- "এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা-১২তম বিসিএস
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য: সব প্রশ্ন ও উত্তর →