৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬

চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?

  1. প্রবোধচন্দ্র বাগচীসঠিক উত্তর
  2. যতীন্দ্র মোহন বাগচী
  3. প্রফুল্ল মোহন বাগচী
  4. প্রণয়ভূষণ বাগচী

উত্তর: (ক) প্রবোধচন্দ্র বাগচী

ব্যাখ্যা

১৯৩৮ সালে ড. প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার ও প্রকাশ করেন।

চর্যাপদের তিব্বতি অনুবাদ করেন কীর্তিচন্দ্র।

  • চর্যাপদ বাংলা ভাষার প্রথম নিদর্শন ও বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন; বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন এবং এতে বৌদ্ধধর্মের কথা আছে।
  • ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
  • পদকর্তা: সুকুমার সেনের মতে ২৪ জন; শহীদুল্লাহ সম্পাদিত Buddhist Mystic Songs-এ ২৩ জন।
  • পদসংখ্যা: সুকুমার সেন মনে করেন ৫১টি, তবে তাঁর 'চর্যাগীতি পদাবলী'-তে ৫০টির উল্লেখ আছে; ড. শহীদুল্লাহর মতে ৫০টি।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: চর্যাপদ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

চর্যাপদ: সব প্রশ্ন ও উত্তর →