৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮
"তাম্বুল রাতুল হইল অধর পরশে।” - অর্থ কী?
- ঠোঁটের পরশে পান লাল হলসঠিক উত্তর
- পানের পরশে ঠোঁট লাল হল
- অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
- অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল
উত্তর: (ক) ঠোঁটের পরশে পান লাল হল
ব্যাখ্যা
এই পঙ্ক্তিটি আলাওলের 'পদ্মাবতী' কাব্যের রূপবর্ণনা অংশের। পঙ্ক্তিতে 'তাম্বুল' অর্থ পান, 'রাতুল' অর্থ লাল এবং 'অধর' অর্থ ঠোঁট। অর্থাৎ কবি বলেছেন ঠোঁটের স্পর্শে পান লাল হলো।
- 'পদ্মাবতী' মহাকবি সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ রচনা; রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কাব্য।
- ১৬৪৮ সালে প্রধান অমাত্য কোরেশী মাগন ঠাকুরের অনুরোধে হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবৎ' অবলম্বনে রচিত।
- প্রথম পর্বে চিতোররাজ রত্নসেনের সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভের অভিযান; দ্বিতীয় পর্বে আলাউদ্দিন খিলজির ব্যর্থ অভিযান।
একই টপিকের আরও প্রশ্ন
- 'হপ্তপয়কর' কার রচনা?৩৫তম বিসিএস
- আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?৩১তম বিসিএস
- 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?৩১তম বিসিএস
- প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?২৯তম বিসিএস
- 'শ্রীকৃষ্ণকীর্তন' -এর রচয়িতা কে?২৯তম বিসিএস
- কবি আলাওলের জন্মস্থান কোনটি?২৯তম বিসিএস