৩১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩
'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
- দোলনচাঁপা
- বিষের বাঁশী
- সাম্যবাদী
- অগ্নিবীণাসঠিক উত্তর
উত্তর: (ঘ) অগ্নিবীণা
ব্যাখ্যা
'বিদ্রোহী' কবিতা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। ১৯২২ সালের ৬ জানুয়ারি (২২ পৌষ ১৩২৮) সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়।
- অগ্নিবীণা নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ; বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করা।
- এতে মোট ১২টি কবিতা আছে: প্রলয়োল্লাস (প্রথম), বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামালপাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মোহররম।
একই টপিকের আরও প্রশ্ন
- তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?৩১তম বিসিএস
- 'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?৩১তম বিসিএস
- মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কোন ধরনের কাব্য?৩১তম বিসিএস
- 'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক?৩০তম বিসিএস
- নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?৩০তম বিসিএস
- রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?৩০তম বিসিএস