৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭

রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?

  1. স্বরবৃত্ত
  2. অক্ষরবৃত্ত
  3. মন্দাক্রান্তা
  4. মাত্রাবৃত্তসঠিক উত্তর

উত্তর: (ঘ) মাত্রাবৃত্ত

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পঙ্ক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত।

  • এটি 'সোনার তরী' (১৮৯৪) কাব্যগ্রন্থের নাম-কবিতা; কবির জীবনদর্শন এতে নিবিড়ভাবে মিশে আছে।
  • গ্রন্থের অন্য উল্লেখযোগ্য কবিতা: বিম্ববতী, বর্ষাযাপন, সুপ্তোত্থিতা, হিং টিং ছট, বসুন্ধরা, নিরুদ্দেশ যাত্রা।
  • কবিতাগুলোর অনেকটি কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা।

রবীন্দ্রনাথের অন্যান্য কাব্যগ্রন্থ: মানসী, চিত্রা, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপূট, সেঁজুতি, শেষলেখা।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →