৩১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪

তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?

  1. জসীমউদ্‌দীনসঠিক উত্তর
  2. ফররুখ আহমদ
  3. আবুল হাসান
  4. শহীদ কাদরী

উত্তর: (ক) জসীমউদ্‌দীন

ব্যাখ্যা

তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন জসীমউদ্‌দীন। জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলায়। তিনি পল্লিকবি নামে পরিচিত।

  • বিখ্যাত গাথাকাব্য: নক্সী কাঁথার মাঠ (১৯২৯); ইংরেজি অনুবাদ The Field of the Embroidered Quilt (E.M. Millford)।
  • একমাত্র উপন্যাস: বোবা কাহিনী।
  • পুরস্কার: প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স (১৯৫৮), একুশে পদক (১৯৭৬), স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর, ১৯৭৮)।
  • মৃত্যু: ১৯৭৬ সালের ১৩ মার্চ, ঢাকায়।
  • অন্যান্য কাব্য: বালুচর, রূপবতী, ধানখেত, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, মা যে জননী কান্দে।
  • নাটক: পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া।
  • শিশুতোষ: ডালিমকুমার, এক পয়সার বাঁশি, হাসু।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →