৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩
'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- সুভাষ মুখোপাধ্যায়
- কাজী ইমদাদুল হক
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
উত্তর: (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঔপন্যাসিক ও সাংবাদিক, বাংলা উপন্যাসের জনক এবং ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।
- প্রথম কাব্যগ্রন্থ: 'ললিতা তথা মানস' (১৮৫৬)।
- প্রথম উপন্যাস: 'রাজমোহনস ওয়াইফ' (ইংরেজিতে লেখা)।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস: 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)।
- ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম।
- অন্যান্য উপন্যাস: কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ।
- প্রবন্ধ: লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন।
অন্যান্য: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছেন হুগলি জেলার দেবানন্দপুরে; সুভাষ মুখোপাধ্যায় জন্মেছেন নদীয়ার কৃষ্ণনগরে; কাজী ইমদাদুল হক জন্মেছেন ১৮৮২ সালে খুলনা জেলায়।
একই টপিকের আরও প্রশ্ন
- নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?৩০তম বিসিএস
- রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?৩০তম বিসিএস
- ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?২৯তম বিসিএস
- 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?২৯তম বিসিএস
- সনেট কবিতার প্রবর্তক কে?২৯তম বিসিএস
- বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-২৯তম বিসিএস