৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬

নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?

  1. ১৮৪৭-১৯১১সঠিক উত্তর
  2. ১৮৫২-১৯১২
  3. ১৮৫৭-১৯১১
  4. ১৮৪৭-১৯১২

উত্তর: (ক) ১৮৪৭-১৯১১

ব্যাখ্যা

মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ১৮৪৭-১৯১১। তবে বাংলাপিডিয়ায় মৃত্যুর সাল ১৯১২ দেওয়া আছে।

১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্ম। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক; বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী এবং উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

  • সাহিত্যজীবনের শুরু: সংবাদ প্রভাকর ও গ্রামবার্তা প্রকাশিকার মফঃস্বল সংবাদদাতা হিসেবে। সাহিত্যগুরু: কাঙাল হরিনাথ।
  • সম্পাদিত পত্রিকা: আজিজননেহার, হিতকরী।
  • নাটক: বসন্তকুমারী, জমীদার দর্পণ, বেহুলা গীতাভিনয়।
  • প্রহসন: টালা অভিনয়, এর উপায় কি, ফাঁস কাগজ, ভাই ভাই এইতো চাই।
  • উপন্যাস: বিষাদ-সিন্ধু।
  • আত্মজীবনীমূলক: উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়াঁর বস্তানী, আমার জীবনী, কুলসুম জীবনী।
  • BCS Mate-এ এই প্রশ্নে ২৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →