৩১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২

'আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
  2. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. আনন্দমোহন বাগচী

উত্তর: (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ব্যাখ্যা

'আনন্দমঠ' উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল ১৮৮২ সাল।

  • পটভূমি: ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহ। ঘটনা কল্পিত, চরিত্রগুলো আদর্শায়িত।
  • প্রতিপাদ্য: স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি। স্বদেশ বলতে বঙ্গভূমি, ধর্ম বলতে হিন্দু ধর্ম বোঝানো হয়েছে।
  • 'বন্দে মাতরম্' গান ব্রিটিশবিরোধী আন্দোলনের স্লোগান হিসেবে গৃহীত হয়।
  • ইংরেজি অনুবাদ: The Abbey of Bliss (নরেশচন্দ্র সেনগুপ্ত), Ananda Math (শ্রী অরবিন্দ)।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:

  • জন্ম ১৮৩৮ সালে, চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে। বাংলা উপন্যাসের জনক।
  • প্রথম উপন্যাস: Rajmohan's Wife (ইংরেজিতে)। প্রথম বাংলা উপন্যাস: দুর্গেশনন্দিনী (১৮৬৫)।
  • প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস (১৮৫৬)।
  • ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম।
  • অন্যান্য উপন্যাস: কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ প্রভৃতি।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →