৩১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬

মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কোন ধরনের কাব্য?

  1. মহাকাব্য
  2. সনেট
  3. পত্রকাব্যসঠিক উত্তর
  4. গীতিকাব্য

উত্তর: (গ) পত্রকাব্য

ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' একটি পত্রকাব্য। ১৮৬২ সালে প্রকাশিত। পত্রাকারে রচিত এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।

  • রোমান কাব্য 'হেরোইদাইদ্স'-এর অনুসরণে রচিত।
  • মোট ১১টি পত্র আছে।
  • পৌরাণিক নারীরা আধুনিক মানুষ হিসেবে নিজেদের প্রণয়কামনা প্রকাশ করেছে।

মাইকেল মধুসূদন দত্ত: মহাকবি ও নাট্যকার; বাংলা সনেটের প্রবর্তক ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোরের সাগরদাঁড়ি গ্রামে।

কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য (সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে প্রথম), মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য), চতুর্দশপদী কবিতাবলী।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →