৩১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১

বাংলা গদ্যের জনক কে?

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসঠিক উত্তর
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. উইলিয়াম কেরী
  4. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ব্যাখ্যা

বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন এবং গদ্যকে গতিশীল, সুললিত ও সাহিত্যগুণসম্পন্ন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন।

উইলিয়াম কেরী: বাংলা গদ্যের পথিকৃৎ। ১৮০১ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে দ্বিভাষিক 'কথোপকথন' গ্রন্থ প্রকাশ করেন, যেখানে বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন রয়েছে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৮০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →