৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭

নিচের কোনটি যৌগিক বাক্য?

  1. দোষ স্বীকার করলে তােমাকে শাস্তি দেওয়া হবে না।
  2. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
  3. মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
  4. ছেলেটি চঞ্চল তবে মেধাবী।সঠিক উত্তর

উত্তর: (ঘ) ছেলেটি চঞ্চল তবে মেধাবী।

ব্যাখ্যা

দুই বা ততোধিক স্বাধীন বাক্য যোজকের মাধ্যমে যুক্ত হলে যৌগিক বাক্য হয়। ছেলেটি চঞ্চল তবে মেধাবী। এখানে 'তবে' যোজক দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করেছে।

যোজক: এবং, ও, তথাপি, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে, তবে ইত্যাদি। কমা, সেমিকোলন, কোলন ও ড্যাশও যোজকের কাজ করে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৮১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বাক্যের প্রকারভেদ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বাক্যের প্রকারভেদ: সব প্রশ্ন ও উত্তর →