৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩
'তাতে সমাজজীবন চলে না।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
- তাতে সমাজজীবন চলে।
- তাতে না সমাজজীবন চলে।
- তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।সঠিক উত্তর
- তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
উত্তর: (গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
ব্যাখ্যা
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক করতে হলে না, নয়, নেই ইত্যাদি নঞর্থক পদ বাদ দিয়ে শব্দ পরিবর্তন করে হ্যাঁ-বাচক ভাব আনতে হয়। 'চলে না' এর অস্তিবাচক রূপ হলো 'অচল হয়ে পড়ে'।
বাক্য রূপান্তরের তিনটি সূত্র:
- মূল অর্থ অপরিবর্তিত থাকবে। যেমন: সেটা কখনোই সফল হতে পারে না = সেটা সর্বদাই অসফল হয়।
- না, নয়, নি, নেই, নহে ইত্যাদি বাদ দিয়ে শব্দ পরিবর্তন করতে হবে। যেমন: কোথাও শান্তি ছিল না = সর্বত্র অশান্তি ছিলো।
- প্রয়োজনমতো নেতিবাচক বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দিয়ে প্রকাশ করতে হবে। যেমন: শহিদের মৃত্যু নেই = শহিদেরা অমর।
একই টপিকের আরও প্রশ্ন
- ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’-এটি কোন ধরনের বাক্য?৪৩তম বিসিএস
- “এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে” - এ বাক্য কোন ধরনের?৪১তম বিসিএস
- 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।' এটি কোন বাক্য?৩৩তম বিসিএস
- 'যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম।' -এটি কোন জাতীয় বাক্য?২৬তম বিসিএস
- 'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে' কোন ধরনের বাক্য?২৫তম বিসিএস
- কোনটি অনুজ্ঞা?২১তম বিসিএস