৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮

'মা তাঁর সন্তানদের ভালোবাসেন'- এটি কোন্ ধরণের বাক্য?

  1. ইচ্ছাসূচক
  2. অনুজ্ঞাসূচক
  3. প্রশ্নবোধক
  4. অস্থিবাচকসঠিক উত্তর

উত্তর: (ঘ) অস্থিবাচক

ব্যাখ্যা

'মা তাঁর সন্তানদের ভালোবাসেন' একটি অস্তিবাচক বাক্য। কোনো কিছুর ইতিবাচক দিক তুলে ধরে বলে এটি অস্তিবাচক।

অর্থানুসারে বাক্যের প্রকার:

  • বর্ণনামূলক/বিবৃতিমূলক: অস্তিবাচক (যেমন: ছাত্ররা নিয়মিত লেখাপড়া করে) ও নেতিবাচক (যেমন: সে এখন আর গান গায় না)।
  • প্রশ্নবোধক: জিজ্ঞাসা বা প্রশ্ন করে (যেমন: তুমি কি প্রতিদিন স্কুলে যাও?)।
  • অনুজ্ঞাসূচক: আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা প্রস্তাব প্রকাশ করে।
  • ইচ্ছাসূচক: শুভকামনা, আশিস বা আকাঙ্ক্ষা প্রকাশ করে (যেমন: পরীক্ষায় সফল হও)।
  • বিস্ময়সূচক: আশ্চর্য বোঝায় (যেমন: হুররে, আমরা জিতেছি!)।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বাক্যের প্রকারভেদ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বাক্যের প্রকারভেদ: সব প্রশ্ন ও উত্তর →