৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬

“এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে” - এ বাক্য কোন ধরনের?

  1. অনুজ্ঞাবাচক
  2. নির্দেশাত্মকসঠিক উত্তর
  3. বিস্ময়বোধক
  4. প্রশ্নবোধক

উত্তর: (খ) নির্দেশাত্মক

ব্যাখ্যা

বাক্যটিতে একটি ঘটনার বর্ণনা সাধারণভাবে দেওয়া হয়েছে, তাই এটি বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য।

যে বাক্যের সাহায্যে কোনো কিছু বর্ণনা বা বিবৃত করা হয়, তাকে বর্ণনাত্মক, বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য বলে। যেমন: পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।

এর দুই ভাগ:
- অস্তিবাচক: ইতিবাচক দিক তুলে ধরে। যেমন: ছাত্ররা নিয়মিত লেখাপড়া করে।
- নেতিবাচক: নেতিবাচক বর্ণনা দেয়। যেমন: সে এখন আর গান গায় না।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বাক্যের প্রকারভেদ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বাক্যের প্রকারভেদ: সব প্রশ্ন ও উত্তর →