৩৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯০

'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।' এটি কোন বাক্য?

  1. সরল
  2. মিশ্র বা জটিলসঠিক উত্তর
  3. যৌগিক
  4. সংযুক্ত

উত্তর: (খ) মিশ্র বা জটিল

ব্যাখ্যা

বাক্যটি জটিল বাক্য। এখানে 'বলে' ক্রিয়া নয়, ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের মধ্যে সাপেক্ষ সম্পর্ক তৈরি করেছে। 'বলে' ক্রিয়া হলে বাক্যটি সরল হতো।

জটিল বাক্যে একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে। যেমন: তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।

মনে রাখো: 'বলে' দ্বারা ক্রিয়া না বোঝালে বাক্যটি সাধারণত জটিল হয়।

মাধ্যমিক বাংলা ব্যাকরণের ২০১৯ সংস্করণে জটিল বাক্যকে মিশ্র বাক্যও বলা হয়েছে; দুটি অপশনে থাকলে 'জটিল বাক্য' উত্তর বেশি যুক্তিযুক্ত।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বাক্যের প্রকারভেদ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বাক্যের প্রকারভেদ: সব প্রশ্ন ও উত্তর →