২৯তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২, ১৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৯

'অনল প্রবাহ' রচনা করেন-

  1. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীসঠিক উত্তর
  2. মোজাম্মেল হক
  3. এয়াকুব আলী চৌধুরী
  4. মুনিরুজ্জামান ইসলামাবাদী

উত্তর: (ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

ব্যাখ্যা

'অনল প্রবাহ' মুসলিম জাগরণমূলক কাব্য, ১৯০০ সালে প্রকাশিত। ইংরেজবিরোধী ক্ষোভ ও মুসলমানদের হৃতগৌরব উদ্ধারের আহ্বান এতে ব্যক্ত হয়েছে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতার প্রভাব আছে।

  • ১৯০৮ সালে পরিবর্তিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়; প্রথম সংস্করণে কবিতা ছিল নয়টি।
  • বর্ধিত সংস্করণ প্রকাশের পর সরকার বইটি বাজেয়াপ্ত করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সিরাজীর অন্যান্য রচনা:

  • উপন্যাস: রায়নন্দিনী, তারাবাঈ, ফিরোজা বেগম।
  • কাব্য: উচ্ছ্বাস, উদ্বোধন, স্পেন বিজয় কাব্য।
  • ভ্রমণকাহিনি: তুরস্ক ভ্রমণ।
  • প্রশ্নটি ২টি বিসিএস-এ এসেছে: ২৯তম বিসিএস, ১৩তম বিসিএস।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →