১৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩২

'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-

  1. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
  2. বনের পশু বনে থাকতেই ভালোবাসে
  3. জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দরসঠিক উত্তর
  4. প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম

উত্তর: (গ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

ব্যাখ্যা

উক্তিটির অর্থ জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। সৌন্দর্য সর্বত্র বিকশিত হয় না; প্রাকৃতিক নিয়মে যার যথাস্থান, সেখানেই তার সৌন্দর্য ফুটে ওঠে।

উক্তিটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণকাহিনি 'পালামৌ'-এর। এটি প্রথম 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়। ছোটনাগপুরের অরণ্য ও আরণ্যক জীবনের বর্ণনায় এর সাহিত্যমূল্য উচ্চ।

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়: ১৮৩৪ সালে নৈহাটির কাঁঠালপাড়ায় জন্ম। 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন। উপন্যাস: কণ্ঠমালা, মাধবীলতা, জলপ্রতাপ চাঁদ। গল্পগ্রন্থ: রামেশ্বরের অদৃষ্ট। প্রবন্ধগ্রন্থ: যাত্রা।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →