১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২

'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?

  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. মধুসূদন দত্ত
  3. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়সঠিক উত্তর

উত্তর: (ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

ব্যাখ্যা

চরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের দেশাত্মবোধক কাব্য ‘পদ্মিনী উপাখ্যান’-এর অন্তর্ভুক্ত।

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়:

  • কবি ও সাংবাদিক; ছাত্রাবস্থায় ঈশ্বরগুপ্তের ‘সংবাদ প্রভাকর’-এ তাঁর কবিতা প্রকাশিত হয়।
  • প্রথম ও প্রধান কাব্য ‘পদ্মিনী উপাখ্যান’ (১৮৫৮) ইংরেজি কাব্যাদর্শে টডের Annals and Antiquities of Rajasthan-এর কাহিনি অবলম্বনে রচিত ঐতিহাসিক রোমান্সধর্মী কাব্য।
  • এই চরণ পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে।
  • অন্যান্য কাব্য: কর্মদেবী, শূরসুন্দরী, কাঞ্চী কাবেরী।
  • কালিদাসের ঋতুসংহার ও কুমারসম্ভব-এর পদ্যানুবাদ (১৮৭২) এবং নীতিকুসুমাঞ্জলি (১৮৭২)।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →