১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
- ভাষাতত্ত্ববিদসঠিক উত্তর
- সাহিত্যের ইতিহাস রচয়িতা
- ইসলাম প্রচারক
- সমাজ সংস্কারক
উত্তর: (ক) ভাষাতত্ত্ববিদ
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ ভাষাবিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক হিসেবে বহুল পরিচিত। তিনি একাধারে গবেষক, অনুবাদক, চিন্তাবিদ ও শিক্ষাবিদ ছিলেন।
মনে রাখার বিষয়:
- জন্ম ১৮৮৫ সালে (পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে), মৃত্যু ১৯৬৯ সাল।
- উপাধি: 'জ্ঞানতাপস'; তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
- ১৯৫৫-৫৮ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যক্ষ ছিলেন।
- ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস নিযুক্ত হন।
- মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা 'আঙুর' তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়।
- উক্তি: 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।'
- গ্রন্থ: ভাষা ও সাহিত্য, বাঙ্গালা ব্যাকরণ, বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড), বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, সেকালের রূপকথা ইত্যাদি।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?১১তম বিসিএস
- 'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -১১তম বিসিএস
- 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা-১১তম বিসিএস
- 'চাচা কাহিনীর' লেখক-১১তম বিসিএস
- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে?১০ম বিসিএস
- বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?১০ম বিসিএস