১৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৫

কোনটি ঐতিহাসিক নাটক?

  1. শর্মিষ্ঠা
  2. রাজসিংহ
  3. পলাশীর যুদ্ধ
  4. রক্তাক্ত প্রান্তরসঠিক উত্তর

উত্তর: (ঘ) রক্তাক্ত প্রান্তর

ব্যাখ্যা

'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরী রচিত নাটক। এটি কায়কোবাদের 'মহাশ্মশান' কাব্যের কাহিনি থেকে নেওয়া এবং পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্কে রচিত। এটি ঐতিহাসিক নাটক নয়, ইতিহাস-আশ্রিত নাটক। এটি মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।

বিখ্যাত উক্তি 'মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।' নবাব সুজাউদ্দৌলার মুখে।

উল্লেখযোগ্য চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা।

  • 'শর্মিষ্ঠা' - মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক নাটক।
  • 'পলাশির যুদ্ধ' - নবীনচন্দ্র সেনের ঐতিহাসিক আখ্যান কাব্য।
  • 'রাজসিংহ' (১৮৮২) - বঙ্কিমচন্দ্রের উপন্যাস।

মুনীর চৌধুরীর মৌলিক নাটক: রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →