১৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৮

ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

  1. জিঞ্জির-কাজী নজরুল ইসলাম
  2. সাত সাগরের মাঝি-ফররুখ আহমদসঠিক উত্তর
  3. দিলরুবা-আবদুল কাদির
  4. নূরনামা-আবদুল হাকিম

উত্তর: (খ) সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ

ব্যাখ্যা

'সাত সাগরের মাঝি' কাব্যের মূল উপজীব্য ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। কবি ফররুখ আহমদ মুসলমানদের জাগরণের লক্ষ্যে এই কাব্যের কবিতাগুলো লিখেছেন।

  • ১৯৪৪ সালে প্রকাশিত, ফররুখ আহমদের প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
  • এতে বঙ্গীয় শব্দ ত্যাগ করে আরব্য উপন্যাস, ইরান-আরবের সংস্কৃতি ও পুরাণকথা গ্রহণ করা হয়েছে।
  • মোট ১৯টি কবিতা; শিরোনামের কবিতাটি গ্রন্থের সর্বশেষে আছে।
  • অন্যান্য উল্লেখযোগ্য কবিতা: সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি।

ফররুখ আহমদ: ১৯১৮ সালে মাগুরায় জন্ম। মুসলিম পুনর্জাগরণবাদী কবি। ১৯৪৪ সালে 'লাশ' কবিতায় প্রথম খ্যাতি লাভ করেন। 'হাতেমতায়ী'-র জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার এবং 'পাখির বাসা'-র জন্য একই বছর ইউনেস্কো পুরস্কার পান।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →