১৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩১
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-
- ধূসর পাণ্ডুলিপিসঠিক উত্তর
- নাম রেখেছি কোমল গান্ধার
- একক সন্ধ্যায় বসন্ত
- অন্ধকারে একা
উত্তর: (ক) ধূসর পাণ্ডুলিপি
ব্যাখ্যা
'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬) জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই গ্রন্থেই আধুনিক বাংলা কাব্যে তাঁর প্রতিষ্ঠা নিশ্চিত হয়। রবীন্দ্রনাথ এর কবিতাকে 'চিত্ররূপময় কবিতা' বলেছেন।
- 'নাম রেখেছি কোমল গান্ধার' - বিষ্ণু দে।
- 'একক সন্ধ্যায় বসন্ত' - সৈয়দ আলী আহসান।
- 'অন্ধকারে একা' - মোহাম্মদ মাহফুজ উল্লাহ।
জীবনানন্দ দাশ: 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি' নামে পরিচিত। ১৮৯৯ সালে বরিশালে জন্ম এবং ১৯৫৪ সালে কলকাতায় মৃত্যু। 'বনলতা সেন' নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) এবং 'শ্রেষ্ঠ কবিতা' সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৫৪) লাভ করে।
অন্যান্য কাব্যগ্রন্থ: ঝরাপালক, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা।
একই টপিকের আরও প্রশ্ন
- রূপসী বাংলার কবি-১২তম বিসিএস
- জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়?৪৭তম বিসিএস
- "নাম রেখেছি কোমল গান্ধার" কাব্যের রচয়িতা -৪৬তম বিসিএস
- ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’- কে রচনা করেন এই কাব্যাংশ?৪৩তম বিসিএস
- কোনটি উপন্যাস নয়?৩৬তম বিসিএস
- জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?২৮তম বিসিএস