১৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৬

মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে-

  1. মহাকাব্যে
  2. নাটকে
  3. পত্রকাব্যে
  4. সনেটেসঠিক উত্তর

উত্তর: (ঘ) সনেটে

ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবলভাবে প্রকাশ পেয়েছে তাঁর সনেট বা চতুর্দশপদী কবিতাবলিতে, বিশেষ করে 'বঙ্গভাষা' ও 'কপোতাক্ষ নদ' কবিতায়।

মাইকেল মধুসূদন দত্ত: যশোরের সাগরদাঁড়ি গ্রামে জন্ম। বাংলা সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক এবং প্রথম আধুনিক নাট্যকার। প্রথম অমিত্রাক্ষর প্রয়োগ 'পদ্মাবতী' নাটকে। অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য 'তিলোত্তমাসম্ভব'। প্রথম কাব্যগ্রন্থ ইংরেজিতে রচিত 'The Captive Ladie'।

  • কাব্য: তিলোত্তমাসম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী।
  • নাটক: শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন।
  • প্রহসন: একেই কি বলে সভ্যতা, বুড় সালিকের ঘাড়ে রোঁ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →