১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১

'বৈরাগ্য সাধনে - সে আমার নয়।' শূন্যস্থান পূরণ করুন।

  1. আনন্দ
  2. মুক্তিসঠিক উত্তর
  3. বিশ্বাস
  4. আশ্বাস

উত্তর: (খ) মুক্তি

ব্যাখ্যা

কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা: 'বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়'।

রবীন্দ্রনাথ ঠাকুর:

  • তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক ও দার্শনিক।
  • জন্ম ১৮৬১ সালের ৭ মে, কলকাতার জোড়াসাঁকো; পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
  • ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন; এশিয়ার মধ্যে তিনিই প্রথম এই সম্মান পান।
  • ১৯১৫ সালে 'নাইট' উপাধি পান এবং ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তা ফিরিয়ে দেন।
  • মৃত্যু ১৯৪১ সালের ৭ আগস্ট।

প্রধান কাব্যগ্রন্থ: মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালী, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি, শেষ লেখা।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →