১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
- অগ্রপথিক
- বিদ্রোহী
- প্রলয়োল্লাসসঠিক উত্তর
- ধূমকেতু
উত্তর: (গ) প্রলয়োল্লাস
ব্যাখ্যা
'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস।
অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এতে মোট ১২টি কবিতা আছে। এর মধ্যে 'বিদ্রোহী' সবচেয়ে জনপ্রিয়, যার জন্য নজরুল 'বিদ্রোহী কবি' নামে পরিচিত। গ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করা হয়।
কবিতাসমূহ: প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর-ধারিণী মা, আগমণী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মহররম।
কাজী নজরুল ইসলাম: বাংলাদেশের জাতীয় কবি; ডাক নাম 'দুখু মিয়া'; আধুনিক বাংলা গানে 'বুলবুল' নামে খ্যাত।
একই টপিকের আরও প্রশ্ন
- 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-১০ম বিসিএস
- কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ?৫০তম বিসিএস
- জসীমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন্ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?৫০তম বিসিএস
- কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি?৪৭তম বিসিএস
- জসীম উদ্দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?৪৭তম বিসিএস
- 'হরফের ছড়া' কার লেখা বর্ণশিক্ষার বই?৪৭তম বিসিএস