১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮

মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা'-

  1. মহাকাব্য
  2. পত্রকাব্যসঠিক উত্তর
  3. গীতিকাব্য
  4. আখ্যানকাব্য

উত্তর: (খ) পত্রকাব্য

ব্যাখ্যা

বীরাঙ্গনা কাব্য: মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি পত্রকাব্য। ১৮৬২ সালে প্রকাশিত। পত্রাকারে রচিত এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম। রোমান কবি ওভিদের 'হেরোইদাইদ্স' কাব্যের অনুসরণে রচিত। পৌরাণিক নারীরা আধুনিক মানুষ হিসেবে নিজেদের প্রণয়-কামনা প্রকাশ করেছে এই কাব্যে।

মাইকেল মধুসূদন দত্ত:

  • মহাকবি ও নাট্যকার; জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, সাগরদাঁড়ি, যশোর।
  • বাংলা সনেটের প্রবর্তক এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
  • প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ: 'পদ্মাবতী' নাটক।
  • অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য: তিলোত্তমাসম্ভব কাব্য।
  • প্রথম রচনা ইংরেজিতে: The Captive Lady।
  • অন্যান্য কাব্য: মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী।
  • 'হেক্টরবধ' অনুবাদ গ্রন্থ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →