৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯
'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯২০ সালে
- ১৯২৬ সালেসঠিক উত্তর
- ১৯২৫ সালে
- ১৯৩০ সালে
উত্তর: (খ) ১৯২৬ সালে
ব্যাখ্যা
মুসলিম সাহিত্য-সমাজ ১৯২৬ সালের ১৯ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়।
- এটি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে গড়ে ওঠে।
- বার্ষিক মুখপত্র শিখা প্রথম প্রকাশিত হয় ১৩৩৩ বঙ্গাব্দের চৈত্র মাসে। মোট পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
- শিখার মুখবাণী: 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।
- প্রধান লেখক: আবুল হুসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির।
একই টপিকের আরও প্রশ্ন
- মুক্তিযুদ্ধকে উপজীব্য করে 'যাত্রা' উপন্যাসটি লিখেছেন-৫০তম বিসিএস
- ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?৫০তম বিসিএস
- 'আলালের ঘরের দুলাল' প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?৪৭তম বিসিএস
- সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম?৪৭তম বিসিএস
- বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধানে'র সম্পাদক কে?৪৭তম বিসিএস
- 'তুরস্ক-ভ্রমণ' কার লেখা?৪৭তম বিসিএস