৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৬

কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন (অবঃ) আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না?

  1. ধামরাই
  2. কেরানীগঞ্জ
  3. কালিয়াকৈরসঠিক উত্তর
  4. সাভার

উত্তর: (গ) কালিয়াকৈর

ব্যাখ্যা

→ কালিয়াকৈর হালিম বাহিনীর আওতাধীন এলাকা ছিল না।

হালিম বাহিনী:

  • অবসরপ্রাপ্ত বাঙালি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরীর নেতৃত্বে গঠিত।
  • বিস্তৃতি: মানিকগঞ্জ, ঢাকা ও মুন্সিগঞ্জের ২২টি থানার প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকা।
  • এলাকা: মানিকগঞ্জের সদর, সিঙ্গাইর, ঘিওর, শিবালয়, দৌলতপুর, হরিরামপুর; ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, ধামরাই, সাভার; মুন্সিগঞ্জের শ্রীনগর।
  • বাহিনী প্রধান: ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী; সহযোগী পরিচালক: আবদুল মতিন চৌধুরী (সার্বিক) ও অধ্যক্ষ আবদুর রউফ খান (অপারেশন); অতিরিক্ত পরিচালক: আওলাদ হোসেন।

অন্যান্য আঞ্চলিক বাহিনী:

  • কাদেরিয়া (টাঙ্গাইল)
  • আফসার ব্যাটালিয়ন (ভালুকা, ময়মনসিংহ)
  • বাতেন (টাঙ্গাইল)
  • হেমায়েত (গোপালগঞ্জ, বরিশাল)
  • আকবর (মাগুরা)
  • লতিফ মীর্জা (সিরাজগঞ্জ, পাবনা)
  • জিয়া (সুন্দরবন)
  • ক্র্যাক প্লাটুন: ঢাকার গেরিলা দল; ঢাকার বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মুক্তিযুদ্ধ (১৯৭১) (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৫০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ (১৯৭১): সব প্রশ্ন ও উত্তর →