৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৭

মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?

  1. তাজউদ্দিন আহমদসঠিক উত্তর
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. এম. মনসুর আলী
  4. এ.এইচ.এম. কামরুজ্জামান

উত্তর: (ক) তাজউদ্দিন আহমদ

ব্যাখ্যা

তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থনৈতিক বিষয়াবলি ও পরিকল্পনা বিভাগের দায়িত্বও তাঁর ছিল।

মুজিবনগর সরকার:

  • গঠিত হয়: ১০ এপ্রিল ১৯৭১
  • শপথ: ১৭ এপ্রিল, মুজিবনগর (বর্তমান মেহেরপুর জেলা)
  • রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; তাঁর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অন্য মন্ত্রী: এম. মনসুর আলী - অর্থ, শিল্প ও বাণিজ্য; এ.এইচ.এম. কামরুজ্জামান - স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি; খন্দকার মোশতাক আহমদ - পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মুক্তিযুদ্ধ (১৯৭১) (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৫০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ (১৯৭১): সব প্রশ্ন ও উত্তর →