৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৬

মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

  1. তাজউদ্দিন আহমেদ
  2. এ এইচ এম কামরুজ্জামানসঠিক উত্তর
  3. সৈয়দ নজরুল ইসলাম
  4. এম মনসুর আলী

উত্তর: (খ) এ এইচ এম কামরুজ্জামান

ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল শপথ নেয়। এ সরকারে স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।

  • রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম
  • প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ
  • অর্থ-বাণিজ্য মন্ত্রী: এম মনসুর আলী
  • পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মোশতাক আহমেদ
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মুক্তিযুদ্ধ (১৯৭১) (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৫০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ (১৯৭১): সব প্রশ্ন ও উত্তর →