৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪১
মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
- ২ (দুই) নম্বরসঠিক উত্তর
- ৩ (তিন) নম্বর
- ৪ (চার) নম্বর
- ৫ (পাঁচ) নম্বর
উত্তর: (ক) ২ (দুই) নম্বর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ২ নং সেক্টরে ছিল।
মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তানকে ১১টি সেক্টরে ভাগ করা হয়; প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং প্রতিটি সেক্টর কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত ছিল।
২ নং সেক্টর:
- এলাকা: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালীর অংশ।
- বাহিনী: ৪ ইস্টবেঙ্গল ও কুমিল্লা-নোয়াখালীর ইপিআর।
- সদর দপ্তর: আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘর।
- সাব-সেক্টর: ৬টি।
- কমান্ডার: প্রথমে মেজর খালেদ মোশাররফ, পরে মেজর এ.টি.এম হায়দার।
একই টপিকের আরও প্রশ্ন
- মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?৪৪তম বিসিএস
- মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ' (Concert for Bangladesh) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?৪৪তম বিসিএস
- মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?৪৩তম বিসিএস
- ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?৪৩তম বিসিএস
- কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?৪১তম বিসিএস
- ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?৪১তম বিসিএস