৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২
মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
- মোহাম্মদ সোলায়মান
- আব্দুল খালেক
- মাহবুব উদ্দিন আহমেদসঠিক উত্তর
- শৈলেন্দ্র কিশোর চৌধুরী
উত্তর: (গ) মাহবুব উদ্দিন আহমেদ
ব্যাখ্যা
মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদানকারী ১২ সদস্যের যৌথ দলের নেতৃত্ব দেন ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রধান মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম।
মুজিবনগর সরকার:
- শপথগ্রহণ: ১৯৭১ সালের ১৭ এপ্রিল, মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে (পরে নাম মুজিবনগর)
- অস্থায়ী রাজধানী ও সদরদপ্তর: কলকাতার ৮ নং থিয়েটার রোড
- রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী: ক্যাপ্টেন এম মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মোশতাক আহমেদ
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী: আবুল হাসনাত মুহাম্মদ কামারুজ্জামান
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ, এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন ইউসুফ আলী এম.এন.এ।
একই টপিকের আরও প্রশ্ন
- মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?৪৫তম বিসিএস
- মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?৪৪তম বিসিএস
- মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ' (Concert for Bangladesh) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?৪৪তম বিসিএস
- মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?৪৩তম বিসিএস
- ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?৪৩তম বিসিএস
- কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?৪১তম বিসিএস