৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩০
'প্রভাতফেরির মিছিল যাবে/ ছড়াও ফুলের বন্যা,/ বিষাদগীতি গাইছে পথে/ তিতুমীরের কন্যা।' - কার লেখা?
- শামসুর রাহমান
- আল মাহমুদসঠিক উত্তর
- আহসান হাবীব
- আবদুল গাফ্ফার চৌধুরী
উত্তর: (খ) আল মাহমুদ
ব্যাখ্যা
সঠিক উত্তর: আল মাহমুদ। চরণগুলো তাঁর ‘একুশের কবিতা’ থেকে নেওয়া।
আল মাহমুদ:
• প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ; জন্ম ১৯৩৬ সালের ১১ জুলাই, ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে।
• ভাটি বাংলার জনজীবন ও গ্রামীণ আবহ তাঁর কবিতার বিশেষ উপাদান।
• শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সোনালী কাবিন (১৯৭৩)।
• অন্য কাব্য: লোক লোকান্তর, কালের কলস, বখতিয়ারের ঘোড়া।
• উপন্যাস: কাবিলের বোন, ডাহুকী। গল্পগ্রন্থ: পানকৌড়ির রক্ত, ময়ূরীর মুখ।
অন্য কবি/লেখক:
• শামসুর রাহমান: জন্ম ১৯২৯, পুরান ঢাকা; প্রথম কাব্য ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’; কবিতা ‘স্বাধীনতা তুমি’।
• আহসান হাবীব: জন্ম ১৯১৭, পিরোজপুর; শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারা দুপুর’ (১৯৬৪)।
• আবদুল গাফ্ফার চৌধুরী: জন্ম ১৯৩৪, বরিশাল; ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা।
একই টপিকের আরও প্রশ্ন
- 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা -৪৬তম বিসিএস
- চন্ডীচরণ মুন্সী কে?৪৬তম বিসিএস
- 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি -৪৬তম বিসিএস
- কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?৪৬তম বিসিএস
- “একুশ মানে মাথা নত না করা” - এই অমর পঙ্ক্তির রচয়িতা -৪৬তম বিসিএস
- 'বিদ্যাসাগর ও বাঙালি সমাজ' গ্রন্থের রচয়িতা কে?৪৫তম বিসিএস