৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯১
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক -
- জশুয়া মার্শম্যান
- ডেভিড হেয়ার
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- মাইকেল মধুসূদন দত্তসঠিক উত্তর
উত্তর: (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। পাদ্রি জেমস লং অনুবাদটি প্রকাশ করায় আদালত কর্তৃক অর্থদণ্ডে দণ্ডিত হন।
নীলদর্পণ:
- ১৮৬০ সালে প্রকাশিত; দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ নাটক ও শ্রেষ্ঠ রচনা।
- বিষয়: নীলচাষ, নীলকরদের প্রজাপীড়ন ও শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ।
- বঙ্কিমচন্দ্র একে Uncle Tom's Cabin-এর সঙ্গে তুলনা করেন।
- এটিই বিদেশী ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক।
দীনবন্ধু মিত্র:
- জন্ম ১৮৩০, নদীয়ার চৌবেড়িয়া গ্রামে; পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ।
- ১৮৭১ সালে লুসাই যুদ্ধের সময় ডাক বিভাগ পরিচালনার জন্য 'রায়বাহাদুর' উপাধি লাভ।
- প্রহসন: সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক।
- নাটক: লীলাবতী, নবীন তপস্বিনী, কমলে কামিনী।
একই টপিকের আরও প্রশ্ন
- রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?৪৬তম বিসিএস
- 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' -গানটির রচয়িতা -৪৬তম বিসিএস
- প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?৪৫তম বিসিএস
- শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?৪৫তম বিসিএস
- মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?৪৫তম বিসিএস
- রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?৪৫তম বিসিএস