৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩

ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দু'টি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?

  1. বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষা
  2. অর্থ ও পররাষ্ট্র
  3. স্বরাষ্ট্র ও পরিকল্পনা
  4. প্রতিরক্ষা ও পররাষ্ট্রসঠিক উত্তর

উত্তর: (ঘ) প্রতিরক্ষা ও পররাষ্ট্র

ব্যাখ্যা

ছয় দফা কর্মসূচির ২য় দফায় কেন্দ্রীয় সরকারের হাতে শুধু প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় রাখার প্রস্তাব ছিল; অবশিষ্ট সব বিষয় প্রাদেশিক সরকারের হাতে থাকবে।

ছয় দফা: ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন; ‘বাঙালির মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়। ৭ জুন ‘ছয়দফা দিবস’ পালিত হয়।

  • ১ম: প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • ২য়: কেন্দ্রের ক্ষমতা – প্রতিরক্ষা ও পররাষ্ট্র
  • ৩য়: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
  • ৪র্থ: রাজস্ব, কর ও শুল্ক-সম্বন্ধীয় ক্ষমতা
  • ৫ম: বৈদেশিক বাণিজ্য-বিষয়ক ক্ষমতা
  • ৬ষ্ঠ: আঞ্চলিক সেনাবাহিনী (মিলিশিয়া ও প্যারা মিলিশিয়া) গঠনের ক্ষমতা
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ছয় দফা আন্দোলন (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ছয় দফা আন্দোলন: সব প্রশ্ন ও উত্তর →