৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪
বাংলার প্রাচীন জনপথ হরিকেল-এর বর্তমান নাম কী?
- সিলেট ও চট্টগ্রামসঠিক উত্তর
- ঢাকা ও ময়মনসিংহ
- কুমিল্লা ও নোয়াখালী
- রাজশাহী ও রংপুর
উত্তর: (ক) সিলেট ও চট্টগ্রাম
ব্যাখ্যা
হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ, যা আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। এই জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপি থেকে।
প্রাচীন বাংলার জনপদ ও অবস্থান:
- পুণ্ড্র: বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর; রাজধানী পুণ্ড্রনগর (মহাস্থানগড়)
- বঙ্গ: ফরিদপুর, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালী
- গৌড়: রংপুর, দিনাজপুর, রাজশাহীর অংশ
- বরেন্দ্র: রাজশাহী, রংপুর, দিনাজপুর
- সমতট: নোয়াখালী ও কুমিল্লা
- চন্দ্রদ্বীপ: বরিশাল অঞ্চল
- রাঢ়: পশ্চিমবঙ্গে; তাম্রলিপ্ত: ভারতের মেদিনীপুরের তমলুক
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?৪৪তম বিসিএস
- আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?৪৩তম বিসিএস
- বাংলার প্রাচীন জনপদ কোনটি?৪৩তম বিসিএস
- প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?৪৩তম বিসিএস
- “মাৎস্যন্যায়” বাংলার কোন সময়কাল নির্দেশ করে?৪১তম বিসিএস
- বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?৪১তম বিসিএস